1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর পলাশে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সু-স্বাস্থ্যে কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ডাংগা বাজারে বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী শফিকুল ইসলাম স্বপন, ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শামসুজ্জামান খান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান,সাংগঠনিক সম্পাদক কিরণ মিয়া,পলাশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন মিয়া,বিএনপি নেতা জিএম শাকিল,ডাংগা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালিম মিয়া সহ স্হানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যে কামনা ও সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খান এবং নরসিংদী-২ (পলাশ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও ড. আব্দুল মঈন খান সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT