1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নেভাল সিরাজকে তার ভিন্ন মতের কারণে হত্যা করেছে। আমরা এই ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ হচ্ছে বহু মতের দেশ ও বহু ধর্মের দেশ। মানুষ বিভিন্ন রকমের আচরণ করবে ও বহু মতকে ধারণ করবে। এ মতামতের কারণে কাউকে অনিশ্চয়তায় যেনো থাকতে না হয় ও কাউকে যেন হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমেদ ( নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন করেন। যার যে মত হউক, যার যে দল হোক, সে নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা তাদের পিছনে দাঁড়াবো। কাউকে আপনারা সে সুযোগ দিবেন না, যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ ও বিকৃত করতে পারে এবং ভোট কেন্দ্র দখন করতে পারে। একটা সুন্দর নির্বাচন করলে, আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রধন উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর দ্বিতীয় সন্তান মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এর আগে বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমেদ ( নেভাল সিরাজ) এর কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ। পরে অতিথিগণ সভা শেষে পাঁচদোনা – ডাঙ্গা চার লেন সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ ( নেভাল সিরাজ) এর নামে নামকরণের ফলক উন্মোচন করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT