1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

পলাশে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খানকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নরসিংদীর পলাশে মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ডাংগা বাজারে পলাশ উপজেলা ও ডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।

ডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট আঃ বাছেদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভূইয়া, ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ কিরণ মিয়া, ডাংগা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ জাফর ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন,ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আল মাসুম।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ মোতালেব মিয়া, ডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ রিপন খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালিম মিয়া সহ স্হানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT