1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

নরসিংদীতে যুবদল নেতা মনিরের মামলা তুলে নিয়ে দুঃখ প্রকাশ: কনফিডেন্স সিমেন্ট ঢাকা কর্তৃপক্ষের

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এর কারখানায় হামলার ঘটনায় ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরউজ্জামান মনিরকে প্রধান আসামী করে করা মামলা তুলে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, কারখানার হেড অব লিগ্যাল এন্ড রেগুলেটরি অফিসার্স মোঃ লিপন হোসেন।

তিনি জানান, চলতি বছরের ৩ জুলাই পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে অবস্থিত “কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড” এর ফ্যাক্টরিতে নদীপথে এসে একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে হামলা চালায়। এসময় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি করাসহ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের আহত করা হয়।

এ ঘটনার প্রাথমিক অবস্থায় সঠিক তথ্যের অভাবে এবং কিছু ভুল তথ্যের ভিত্তিতে ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরউজ্জামান মনিরকে প্রধান আসামী করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এর পক্ষে মো. নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেছিলেন।

পরবর্তীতে ঘটনাটি তদন্ত ও পর্যালোচনা করে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কর্তৃপক্ষ উপলব্ধি করেন, মামলায় যাদের আসামী করা হয়েছিল, তাদের অধিকাংশ এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না। ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট হয়, স্থানীয় কিছু দুষ্কৃতকারীর মিথ্যা তথ্যের ভিত্তিতেই এই মামলাটি হয়েছিল।

লিপন হোসেন বলেন, মানবিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন কারখানা কর্তৃপক্ষ। যুবদল নেতা মনিরউজ্জামান মনির সহ যাদের বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ আনা হয়েছিল, তাদের নিকট সাংবাদিকদের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন কারখানা কর্তৃপক্ষ। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হওয়াটা অনিচ্ছাকৃত এবং অনভিপ্রেত বলে জানান তিনি।

উল্লেখ্য, চাঁদা না দেয়ায় গত ৩ জুলাই শীতলক্ষ্যা নদী দিয়ে ট্রলার যোগে গিয়ে কারখানায় হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় যুবদল নেতা মনিরউজ্জামান মনিরকে আসামী করে মামলা হলে গ্রেপ্তার ও দলীয় পদ থেকে বহিষ্কার হয় মনিরউজ্জামান মনির ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT