1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

পলাশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের গ্রুপ পর্বে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ও ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাংগা ইউপি চেয়ারম্যান ও ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের উল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাংগা ইউপি ৫নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম রতন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক কৌশিক আহমেদ নয়ন। এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলাম পাড়া আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,ও ডাংগা ইউনিয়ন এর বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। উক্ত খেলায় ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT