1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

পলাশের ডাংগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নরসিংদীর পলাশের ডাংগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ২নং ওয়ার্ড সান্তানপাড়া কামতালে ডাংগা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মোঃ আসাদ চৌধুরী।

এসময় বক্তরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম শাকিল, পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী শফিকুল ইসলাম স্বপন, পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফ সহ স্হানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT