1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম অত্যাচার খুন-খারাপি বন্ধ করতে পারেনি: মুফতী ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম, অত্যাচার, অবিচার, খুন-খারাপি বন্ধ করতে পারেনি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে। তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু দেশ, দল ও নেতা পরিবর্তন করে শান্তি আসবে না। শান্তি তখনই আসবে, যখন আমরা নীতি-আদর্শের পরিবর্তন আনতে পারব এবং ইসলামের সুমহান আদর্শকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারব। দীর্ঘ দিন পর্যন্ত যারা এ দেশ পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারেনি।

রোববার (৫ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে সাটিরপাড়া কে.কে ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, জাতীয় শিক্ষক ফোরাম নরসিংদী জেলার সভাপতি ওয়ালি খান প্রমুখ।

মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, পার্বত্য এলাকার জন্য বিভিন্ন আইন কেন থাকবে, তারা যদি বাংলাদেশের নাগরিক হয় তবে তাদের সাথে কিসের শান্তিচুক্তি করা হবে। দেশের অন্যান্য জেলায় যে আইন, পার্বত্য অঞ্চলে সেই একই আইন থাকতে হবে। ভিন্ন কোনো আইন আমরা চাই না। পার্বত্য অঞ্চলের জন্য যদি ভিন্ন আইন করা হয়, তাহলে ওরা ভাববে তারা ভিন্ন জাতি। এক পর্যায়ে তারা চিন্তা করবে স্বাধীন হওয়ার।

তিনি আরও বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসকে কঠোর হস্তে দমন করতে হবে। আর যদি না পারেন তবে আপনি ব্যর্থ এবং আপনাকে অবশ্যই গদি ছাড়তে হবে।

তিনি নরসিংদীর বিভিন্ন চাঁদাবাজদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, সমস্ত চাঁদাবাজদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় যদি না আনতে পারেন, তবে আপনার উচিত স্বইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া। এমন অযোগ্য উপদেষ্টা এ দেশের মানুষ দেখতে চায় না।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT