1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

আ.লীগ বন্ধু সেজে হিন্দু সম্পদায়ের ক্ষতি করেছে- ড.আব্দুল মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের একক কর্তৃত্ব আরোপ করেছে।

তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর ঘোড়াশালে নির্বাচনী এক পথসভায় প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধান মন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছিল। তবে সেখানেও কোন সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজে করে এর উল্টোটা। তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাই এক তা বিশ্বাস করে। জাতীয়তাবাদ যে ভাবে একজন নাগরীক তার সকল অধিকাংশ নিশ্চিত করতে পারে, জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তবে জণগণের সেই অধিকার নিশ্চিত করবে বিএনপি।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন ভুইয়া সোহেল,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন, পৌর ছাত্রদলের আহবায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এছাড়া একই দিনে নির্বাচনী পথসভায় ড.আব্দুল মঈন খান ঘোড়াশালের ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোবহান ভূইয়ার সভাপতিত্বে পথসভায়, করতেতৈল এলাকার গনি মার্কেটে ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়ার সভাপতিত্বে পথসভায়, আঁটিয়া পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোড়াশাল পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদের সভাপতিত্বে পথসভায় ও ঘোড়াশাল মিয়াপাড়ায় পলাশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজীবের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT