1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

মনোহরদীতে ছুরিকাঘাতে যুবক খুন, গুরুতর আহত দুই

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নরসিংদীর মনোহরদীতে মোহাম্মদ রাকিব (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় রাকিবের বাবা সিরাজ উদ্দিন এবং চাচাতো বোন পাপ্পি গুরুতর আহত হয়েছে। নিহত রাকিব একটি কম্পানীর গাড়ি চালক ছিল।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক সাইফুল ইসলাম (২২), তার মা নাছিমা বেগম (৪০) এবং খালা তাছলিমা বেগম (৩৮) কে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাকিবের ছোট বোন তামান্না এবং আসামি তাছলিমার মেয়ে নাদিয়া স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেনীতে পড়াশোনা করে। গত রবিবার মাদরাসা থেকে ফেরার পথে তামান্না খেলার ছলে নাদিয়াকে চুলকানি (চোরতা) পাতা লাগিয়ে দেয়। পওে নাদিয়া বাড়িতে গিয়ে কান্নাকাটি কওে বিষয়টি তার মাকে জানায়। এতে তাছলিমা ক্ষিপ্ত হয়ে তামান্নার বাড়িতে গিয়ে গালাগাল করে। পরদিন (সোমবার) রাত ১০ টার দিকে তাছলিমা, তার বোন নাছিমা এবং ভাগিনা সাইফুল ধারালো অস্ত্র নিয়ে বাড়ির অদূওে সিরাজ উদ্দিনের দোকানে এসে পুনরায় গালাগাল করতে থাকে। তাদের গালাগাল শুনে সিরাজের ছেলে রাকিব ও ভাতিজি পাপ্পি আক্তার ঘটনাস্থলে আসেন। পরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে সাইফুল উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে পাপ্পির পেটে আঘাত করে। পাপ্পিকে রক্ষা করতে সাইফুলের হাত ধরতে যায় রাকিব। এসময় নাছিমা এবং তাছলিমা রাকিবকে ঝাপটে ধরলে সাইফুল ছুরি দিয়ে তার বুকে উপর্যুপরি আঘাত করে। রাকিবকে বাঁচাতে তাঁর বাবা এগিয়ে আসলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার কওে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পিকে সেখানে ভর্তি করেন এবং রাকিব ও সিরাজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে রাকিব মারা যায়। গুরুতর আহত সিরাজ উদ্দিনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত কওে জানান, ‘এ ঘটনায় নিহত রাকিবের মা রেনুজা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT