1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশের ডাংগায় দুর্ধর্ষ চুরি,নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।

এই চোরের দল নগদ ৯২ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রূপালঙ্কার সহ আসবাবপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মোস্তফার মেয়ে খাদিজা আক্তার জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে আমারা পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে যাই। তখন ঘরে আর কেউ ছিলো না। আত্মীয়ের বাড়ি থেকে রবিবার বাড়িতে এসে দেখি ঘরের গেইটের তালা ভাঙা তারপর ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে।

এরপর দেখতে পাই আলমিরায় রাখা ৯২ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রূপালঙ্কার, টিভি, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, আয়রন, ঘড়ি, শাড়ি-থ্রিপিস,কাপড়চোপড় সহ ব্যবহৃত জিনিসপত্র নেই। ঘরের গেইটের তালা কেটে ঘরে ঢুকে তাঁরা। এরপর ঘরের কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।

তিনি আরও জানান, চোরের দল আমার সবকিছু গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে। প্রতিবেশীদের সাথে আলাপ-আলোচনা করে থানায় অভিযোগ করবো।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT