1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

দীর্ঘ ১৬ বছরের জুলুম অত্যাচারে ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও এমপি ড. আব্দুল মঈন খান বলেছেন, র্দীঘ ১৬ বছর আওয়ামী দু:শাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ বছরের তাদের এই জুলুম অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই এ দিন ছাত্রজনতাসহ সারা দেশের মুক্তিকামি মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গণঅভ্যুত্থানের একবছর পুর্তি উপলক্ষে নরসিংদী পলাশে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি তৎকালিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যাতি রেখে কোন সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। তাই অন্তবর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।
ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে বিজয় র‌্যালিটি নরসিংদী-২ নির্বাচনি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে অংশ নেয় উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান,সদস্য সচিব বখতিয়ার হোসেন, ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ, সদস্য সচিব আরিফুল ইসলাম, ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান, সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান খান, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া,সহ সভাপতি লাল মিয়া, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল সহ নির্বাচনী এলাকার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT