1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

দূর্ঘটনা পুঁজি করে বিএনপি রাজনীতি করে না-ড.মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি ড. আব্দুল মঈন খান বলেছেন, বিমান আকাশে যখন উড়ে যান্ত্রিক ত্রুটি হতে পারে ও দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা কোনো সময় এড়ানো যায় না। এটাকে পুঁজি করে রাজনীতি করা সঠিক নয়, বিএনপি সেটা কখনো করেনি। আমরা কখনো সে পথে হাঁটিনি। আমরা চাই দুর্ঘটনার কারণ সঠিক অনুসন্ধানের মাধ্যমে স্বচ্ছভাবে দেশবাসীকে জানানো হোক।

বুধবার (২৩ জুলাই) বিকেলে নরসিংদী শহরের ভাগদীতে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানুর মায়ের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের গুরু দায়িত্ব এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সিস্টেমে রূপান্তর করা। দেশের মানুষের হাতে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এ প্রচেষ্টায় একটি দুষ্টুচক্র প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে তারা এ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। দেশের গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষকে এই দুষ্টুচক্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান, শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন,জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিদ, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT