1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

অবশেষে বদলী হলেন সেই সমাজ সেবা কর্মকর্তা রিজা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নরসিংদীর পলাশে সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ ও হয়রানির দায়ে অবশেষে নিজ কর্মস্থল থেকে বদলী করা হয়েছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রিজা আক্তারকে। গত ১৫ জুলাই সমাজ সেবা অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পলাশ উপজেলা সমাজ সেবা কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে নরসিংদী প্রবেশন কার্যালয়ে প্রবেশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন, নরসিংদী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস।
তিনি জানান, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সমাজ সেবা কর্মকর্তা রিজা আক্তারকে বদলী করে প্রবেশন কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। একই সাথে তার যায়গায় নরসিংদী প্রবেশন অফিসার মো মাসুম ভূইয়াকে দেওয়া হয়েছে।

উল্লেখ যে, পলাশ উপজেলা সমাজ সেব কর্মকর্তা রিজা আক্তার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় কার্যালয়ে আসা সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরন, সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগ উঠে।

এ বিষয়ে একাধিক ভুক্তভোগী সমাজসেবা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে অধিদপ্তরের আদেশে জেলা সমাজসেবা অফিস থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে দেশের একাধিক জাতীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ফলাও করে সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষ রিজা আক্তারের বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরে তদন্তে সত্যতা উঠে আসলে তাকে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার পদ থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT