1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

পলাশে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে উপজেলার ডাংগা বাজারে ডাংগা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আগামী ১৮ জুলাই শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি ড. আব্দুল মঈন খানের জনসভায় যোগদান ও সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম স্বপন,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান খান,সাংগঠনিক সম্পাদক কিরণ মিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন,স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হালিম মিয়া সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা, আগামী ১৮ জুলাই শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ও এমপি ড. আব্দুল মঈন খানের পাঁচদোনা জনসভায় যোগদান ও সফল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নিঃশর্ত মুক্তির দাবিও জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT