1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী আদালতের কাঠগড়া থেকে পালিয়েছে আসামী

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নরসিংদীতে চুরির মামলায় গ্রেপ্তার এক আসামী আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে নরসিংদীর জেলা জজ আদালতের (ম্যাজিস্ট্রেট) কোর্টে এ ঘটনা ঘটে। জজ কোর্টের পুলিশ পরিদর্শক মোঃ সাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পলায়নকারী আসামী রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় (২৫) রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

আদালত ও পুলিশ পরিদর্শক মোঃ সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার গ্রেপ্তার হওয়া আসামী রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাঠগড়া থেকে নেমে পালিয়ে যায়। সে গত ৭ জুলাই অটোরিকশা চুরি মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এছাড়া এই ঘটনার পরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT