1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

নরসিংদীতে বহিষ্কারের ২৪ ঘণ্টার মধ্যেই দলে ফিরলেন যুবদল নেতা মনিরউজ্জামান 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নাজমুল হক মণি- নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কারের ২৪ ঘণ্টার মধ্যেই সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।

তিনি জানান, “আজ (বুধবার) আমরা ঢাকায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে, নরসিংদী জেলা ও পলাশ উপজেলা যুবদল নেতৃবৃন্দের সম্মতিক্রমে মনিরউজ্জামান মনিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করি। কারণ ভিডিও ফুটেজ ও তথ্য-প্রমাণে মনিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি, ফলে মামলাটিও মিথ্যা প্রমাণিত হয়েছে।”

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনিরউজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছিল, তিনি দলীয় আদর্শবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন।

তবে বহিষ্কার নিয়ে দেখা দেয় তীব্র বিতর্ক। জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান জানান, তার অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল। প্রশ্ন উঠেছে সহ-দপ্তর সম্পাদক সুমনের ভূমিকা নিয়েও। অনেকেই মনে করছেন, দলীয় কোন্দল থেকেই এই আদেশ এসেছিল এবং তা দলীয় শৃঙ্খলার পরিপন্থী ছিল।

এদিকে মনিরউজ্জামানের বহিষ্কারের খবরে স্হানীয়দের মাঝে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে।

উল্লেখ্য, গত ৩ জুলাই উপজেলার ডাংগা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় সশস্ত্র হামলার ঘটনায় মনিরকে প্রধান আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ মামলায় ৫ জুলাই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং ৬ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়।

এরপর ৮ জুলাই মনিরউজ্জামানকে কোর্টে তোলা হলে, তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে হাজারো বিএনপির নেতাকর্মীসহ জনসাধারণ।
শেষপর্যন্ত বুধবার, কেন্দ্রীয় যুবদলের হস্তক্ষেপে মনিরউজ্জামান মনিরের বহিষ্কারাদেশ বাতিল হয় এবং তিনি পুনরায় দায়িত্বে ফিরেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT