1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীর পলাশে মঈন খানের গণসংযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মোঃ নাজমুল হক মণি: নরসিংদীর পলাশ উপজেলায়  গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (১২ জুন) বিকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।

গণসংযোগকালে মঈন খান বলেন, জনগণের অধিকার রক্ষায় আমরা সবসময় মাঠে আছি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। দেশের সাধারণ মানুষের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

এসময় গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক সাধারণ মানুষও মঈন খানের পাশে এসে তার বক্তব্য শোনেন এবং তাদের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজীব, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ, সদস্য সচিব আরিফুল ইসলাম ও ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT