1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টঙ্গীতে মহানগর প্রজন্ম দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুরুজ্জামান শেখ
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

টঙ্গীতে গাজীপুর মহানগর প্রজস্ম দলের ঈদ পুনর্মিলনী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে স্থানীয় মিলগেট এলাকায় প্রজন্ম দলের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর প্রজন্ম দলের আহবায়ক দেলোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক সেলিম রানা, রুহুল আমিন, তারেক মিয়া ও ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট থানার নেতাকর্মী।
আহবায়ক দেলোয়ার হোসেন রানা বলেন, আমরা দীর্ঘ শ্রমের বিনিময়ে ফ্যাসিষ্ট সরকারকে বিতারিত করেছি। আমাদের মধ্যে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ আহবান জানান তিনি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT