1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত

নরসিংদীর ঘোড়াশালে দুর্বৃত্তদের গুলিতে ড্রাইভার আছান নিহত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তদের গুলিতে আছানউল্লাহ আছান (৫০) নামে একজন নিহত হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহত আছানউল্লাহ আছান উপজেলার ঘোড়াশাল পৌরসভার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সে পেশায় গাড়ি চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, রোবরার রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে ঔষধের ফার্মেসির সামনে বসেছিলেন আছান। এসময় একটি মোটরসাইকেল নিয়ে তিনজন দুর্বৃত্ত ওই ফার্মেসির সামনে যান। পরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আছান গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পলাশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগে ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT