1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ফুলদী গ্রামবাসীর বিশাল বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মোঃ ইব্রাহিম খন্দকার:কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের কালীগঞ্জের বক্তাপুর ইউনিয়ন এর ফুলদী গ্রাম বাসীর পক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুম্মা নামাজ এর পর ফুলদী গ্রাম বাসী ও ইমাম, মুসল্লী গনের উদ্যােগে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠ হইতে,বাঘ পাড়া হয়ে ছৌলার মোড় হয়ে পুনরায় ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল টি সমাপ্ত হয়।

প্রতিবাদ সভায়-আখতাররুল ইসলাম ( লিখন) এর সভাপতিত্বে শাহিন সরকার ও জায়েদ খান এর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন : হয়রত মাওলানা আব্দুল্লাহ, ইমাম টেকপাড়া,জামে মসজিদ, ফুলদী বক্তারপুর ।হযরত মাওলানা যোবায়ের আহমেদ।

সাধারন সম্পাদক বক্তারপুর ইউনিয়ন ইমাম পরিষদ, ও ইমাম ও খতিব ফুলদী বাঘ পাড়া জামে মসজিদ।
মোঃ আউয়াল সরকার।সাধারণ সম্পাদক ওমর (রা:) জামে মসজিদ।মোঃ নুরুল হক খাঁন,সাধারণ সম্পাদক, জাবালে নূর কেন্দ্রীয় জামে মসজিদ ফুলদী,বক্তারপুর, কালীগঞ্জ গাজীপুর।বক্তারা বলেন, ইসরায়েল একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ নারী-শিশুসহ সাধারণ জনগণের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী ইসরায়েলী পণ্য বর্জন করে তাদের অর্থনৈতিকভাবে চাপে ফেলা সময়ের দাবি। মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর উচিত এক হয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। বক্তারা ইসরায়েলী পন্য সামগ্রী বর্জন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, কোকা কোলা, সেভেন আপ,পেপসি, ফান্টা, ইউনিলিভার এর পন্য সামগ্রিই বর্জন করতে আহবান জানান, এবং মুসলিম জাতির জন্য যুদ্ধের সময় আর্থিক সহয়তা করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

প্রতিবাদ সভার সভাপতি আখতারুল ইসলাম ( লিখন) বলেন , যার যা সামর্থ্য অনুযায়ী সহয়তা করতে অসহায় ফিলিস্তিন বাসীর জন্য আমরা আমাদের দেশ থেকে সহয়তা করার জন্য সকলে চেষ্টা করবো,বিভিন্ন মসজিদ এর ইমাম গন,সহায়তার অর্থ নিজ দায়িত্বে উঠাবেন, ,পরে আমারা বাংলাদেশ দূতাবাস এর মাধ্যমে সংগ্রহক্রীত টাকা পাঠাবো, ইনশাল্লাহ।

বিক্ষোভে বিভিন্ন মহল্লা থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মুনাজাত পরিচলন করেন : হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ মুহতামিম মধ্যে পাড়া হাফেজিয়া মাদ্রাসা, ও ইমাম ও খতিব ওমর ( রা:) জামে মসজিদ ফুলদী, বক্তারপুর,কালীগঞ্জ,দোয়ায় গাজায় নীরহ মুসলমান, শিশুদের উপর বর্বর হামলা কারিদের আল্লাহর পক্ষ থেকে বিচার প্রার্থনা করেন, ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিম জাতির জন্য বিশেষ দেয়া করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT