1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার

গজারিয়ায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

মো: ওসমান
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ভবেরচর কন্দু সরকার বাড়ি মহল্লায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেল সরকারের স্ত্রী মাজেদা বেগমকে (৩৫) নিজ বসত ঘর থেকে আটক করেছে গজারিয়া থানার পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো: আনোয়ার আলম আজাদ জানান, একাধিক মামলার আসামী রাসেল সরকার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসতেছিল।
আজ আমাদের অফিসার ফোর্স ক্রেতা সেজে তাকে ( মাদক ব্যবসায়ী মাজেদাকে) ৫৫ পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছে।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য গত সোমবার দুপুরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ২০০ পিচ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী দম্পতি মুরাদ হোসেন ও তার স্ত্রী সোনিয়াকে গ্রেপ্তার করেছিল গজারিয়া থানার পুলিশ। ওসি জানান মাদক প্রতিরোধ করাসহ ব্যবসায়ীদের গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT