1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

কালীগঞ্জে মোবাইল কোর্টের ম্যাধমে জরিমানা আদায়

মোঃ মুক্তাদির হোসেন:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

কালীগঞ্জে ঈদ-পরবর্তী নিরাপদ যাত্রা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও এলাকার মোড়ল মার্কেট নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলায় দুটি ড্রাম ট্রাক, একটি যাত্রীবাহী বাস এবং ০৪ টি মোটরসাইকেলকে এ জরিমানা করা হয়েছে। অতিরিক্ত গতি, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রের অনিয়মের কারণে এসব মামলা দায়ের ও জরিমানা করা হয়। জনসচেতনতা বাড়ানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান পরিচালনা করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ জানান নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT