1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২ এপ্রিল, ২০২৫

নরসিংদী পলাশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আল- জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকাল ৯টায় উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাঠে অসহায়, দারিদ্র্য, নিম্ন আয়ের মানুষ এবং মসজিদের ইমাম মুসুল্লি সহ ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি আমির হোসাইন নোমানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক ডাংগা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যানর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু সাঈদ সহ এ সংগঠনের সদস্য ও স্হানীয় মুসল্লিবৃন্দ।

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT