1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

নাজমুল হক মণি: “আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এই প্রতিপাদ্যে নিয়ে নরসিংদীর পলাশে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন, ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, বিএনপি নেতা জাবেদ হোসেনসহ পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT