1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফুলের নামের পলাশে প্রতিটি মানুষ মিলেমিশে শান্তিতে থাকবে :ড.মঈন খান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, পলাশ যেমন একটি ফুলের নাম, আর এই সুন্দর একটি নাম নিয়ে পলাশ থানা সৃষ্টি হয়েছিল। সেই পলাশের প্রতিটি মানুষ সুন্দর জীবন যাপন করবে। মিলেমিশে ও সুখে শান্তিতে থাকবে, ঝগড়া বিবাদ দূর করবে। একে অপরকে কোন ক্ষতি করবে না, মিথ্যাচার ও অন্যায় করবে না। আমরা মানুষ হিসেবে সারা বাংলাদেশে পলাশ উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা প্রতিষ্ঠিত করবো।

তিনি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের দ্বীনবন্ধু সেবা সংঘ মন্দিরে ২৫তম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী হরি নাম কীর্তন ও মহোৎসবের অনুষ্ঠানে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম ও সঙ্গীতকে চর্চাকে প্রসংশা করে আরও বলেন, আমরা এ অঞ্চলে একত্রে মিলে মিশে বসবাস করি। ধর্ম, সংস্কৃতি নিয়ে আমরা সবাই মিলে মিশে থাকি। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।

তিনি বলেন, আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের নাম হচ্ছে মানুষের ধর্ম। মানুষের সকল ধর্মের মূল কথা কিন্তু এক। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মে বলে তুমি অন্যায়, পাপ ও অত্যাচার করো। সকল ধর্মের মূল কথা হচ্ছে এক। মানুষের যে ধর্ম তা হচ্ছে মানুষ মানুষকে সম্মান করবে, কেউ কারও উপর জুলুম, অত্যাচার, মিথ্যাচার ও ক্ষতি করবে না। আর এটাই হচ্ছে মানুষের ধর্ম। আমরা সেই ধর্মে বিশ্বাস করি বলেই পলাশে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে শান্তিতে বসবাস করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ডাংগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইকবাল,ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া,ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীন,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান,ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান সহ স্হানীয় বিএনপির নেতাকর্মী ও মন্দির কমিটির সদস্য বৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT