1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

পলাশে আগুনে পুড়ল হোটেল ও ফার্নিচারের দোকান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নরসিংদীর পলাশে আগুনে পুড়ে ছাই হয়েছে হোটেল ও ফা়র্নিচারের দোকান। খবর পেয়ে দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে পলাশ ফায়ার স্টেশন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে পলাশ উপজেলা কার্যালয়ের সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে পলাশের আলামিনের একটি হোটেল ও অনিল সূত্র ধরের কাঠের ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পলাশ ফায়ার সার্ভিসকে এ অগ্নিকাণ্ডের খবর জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরই মধ্যে দোকানের ফার্নিচার সব পুড়ে ছাই হয়ে যায়। ওছাড়া পাশে থাকা আলামিনের ভাতের হোটেলের ফ্রিজসহ চেয়ার-টেবিল পুড়ে ছাই হয়ে যায়।

ফানিচারের দোকান মালিক অনিল সূত্র ধর জানান, এ আগুনে তার প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে হোটেল মালিক আলামিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদেকুল বারি জানান, আমরা খবর পেয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারণা করছি সর্ট সার্কটি থেকে এ আগুন লাগতে পারে৷ তদন্ত করে পরবর্তী এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো যাবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT