1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

ডাকসু’র প্রথম ভিপি মনু মিয়া’র ২১তম মৃত্যুবার্ষিকী আজ 

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

আজ ২৪ নভেম্বর দেশবরেণ্য রাজনীতিবিদ, খ্যাতিমান সাংবাদিক,দৈনিক সংবাদের সাবেক সম্পাদক,গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতা,অসাম্প্রদায়িক চেতনার বিমূর্ত প্রতীক, ডাকসুর প্রথম ভিপি,সাধারণ মানুষের আস্থার প্রতীক,সাবেক সংসদ সদস্য আহমুদুল কবির (মনু মিয়া)র ২১ তম মৃত্যুবার্ষিকী।

দিবসটি উপলক্ষে ঘোড়াশাল আহমুদুল কবির স্মৃতি সংসদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। আহমুদুল কবির স্মৃতি সংসদের পক্ষ থেকে নুরুল ইসলাম কমিশনার জানায়, দিনভর কর্মসূচির মধ্যে রয়েছে ফজরবাদ ঘোড়াশাল মিয়া বাড়ি( মরহুমের নিজ বাড়ি)তে পবিত্র কুরআন খতম।সকাল ৮:৩০মিনিটে এলাকার গরীব দুস্থদের মধ্যে উন্নত খাবার বিতরণ।সকাল ১০:৩০মিনিটে গণ্যমান্য ব্যাক্তিদেরসহ মরহুমের কবরে পুষ্প অর্পন।সকাল ১১টায় আহমুদুল কবির সাহেবের স্মৃতিচারণ ও আলোচনা সভা।বাদ যোহর অতিথি আপ্যায়ন ও দোয়া করানো।দুপুরে এলাকার সকল এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ। বাদ আসর ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের ১৮টি মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে।

উল্লেখ্য জননন্দিত নিঃস্বার্থবান আহমুদুল কবির (মনু মিয়া) ঘোড়াশালের সনামধন্য জমিদার পরিবারে ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ৮০ বছর বয়সে কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০০৩ সালের ২৪ নভেম্বর পরলোকগমন করেন।এখনো পলাশ- নরসিংদীর মানুষের মুখেমুখে তাঁর জনপ্রিয়তার কথা শোনা যায়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT