1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

পলাশে দারুস সালাম একাডেমি’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ‘দারুস সালাম একাডেমি’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ নভেম্বর) সকাল দশটায় দারুস সালাম একাডেমি প্রাঙ্গণে শিক্ষা প্রদর্শনী  হাফেজ আব্দুস সালাম (রহ.) এর জীবন- কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এ.এন.এম ইসমাইল জবিহুল্লাহ খান পাঠানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ক্যারিয়ার বাংলাদেশের মহাসচিব ও আল মাহির স্কীল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর পরিচালক এইচ.এম রায়হান আল কাবীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নরসিংদী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল মোল্লা, শিক্ষানুরাগী নূরুল আফসার শাহীন প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধক দারুস সালাম একাডেমি’র প্রিন্সিপাল আব্দুল হালীম বিন হারুন বলেন, দ্বীনি ও জাগতিক জ্ঞানসম্পন্ব আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ২০২১ইং সালে ঘোড়াশাল বাজারের পূবালী ব্যাংকের উত্তর পাশে দারুস সালাম একাডেমি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই অভিজ্ঞ শিক্ষকদের পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলা হচ্ছে। আজ আমরা তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। অনুষ্ঠানে সন্মানিত অতিথিদের আগমনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পবিত্র কোরআনের ছবক নেওয়া হয়। পবিত্র কোরআনের ছবক নেন, সাভার তালিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বজলুর রহমান বাদশা। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT