1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পলাশের ডাংগায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামীক সমাজ ভিত্তিককল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নরসিংদী পলাশের ডাংগায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে দলটির ডাংগা ইউনিয়ন শাখার উদ্যোগে ডাংগা বাজার হাফিজ উদ্দিন ভূইয়া মাঠে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে ডাংগা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মিছিল নিয়ে ওই মাঠে উপস্থিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা মুসা বিন কাসিম এবং ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাংগা ইউনিয়ন শাখার সভাপতি মো: দানিছ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মো: সাহেদ মিয়া এবং ছাত্র আন্দোলনের ডাংগা ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ইকরাম হোসেনের সঞ্চালনায় এই গণ সমাবেশে আরও বক্তব্য রাখেন,

জাতীয় শিক্ষক ফোরাম এর নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ ওয়ালী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সভাপতি মো: আমিনুল হক, সেক্রেটারী মোহাম্মদ ইকরাম হোসেন, ডাংগা ইউনিয়ন শাখার উপদেষ্টা মুহাম্মদ মেজবাহ উদ্দিন, মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা যুব আন্দোলন এর সভাপতি মো: শফিউল্লাহ আদনান, ডাংগা ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ কাউছার মাহমুদ প্রমুখ।
গণ সমাবেশ শেষে বিশেষ মোনাজাত করা হয়।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT