1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

পলাশে বাসায় ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ডাংগা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ বাদল মিয়া (৫০) কে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।মোঃ বাদল মিয়া ওই ইউনিয়নের ডাংগা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান জানান, আজ শনিবার দুপুর দেড়টার দিকে দলীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে গালিমপুর থেকে ডাংগার বাসার দিকে ফিরছিলেন বাদল মিয়া। পরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হয় বাদল মিয়া। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

পলাশ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT