1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি

পলাশে ‘সিজেডএম’ এর সাড়ে ৬৪ লাখ টাকার চেক পেলেন ২৭০ পরিবার

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি: দারিদ্র্য বিমোচনমানব উন্নয়নের লক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া জীবিকা উন্নয়ন কেন্দ্রের ২৭০পরিবারকে যাকাত তহবিল থেকে সাড়ে ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজিডএম)।

এ উপলক্ষে আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবিকা উন্নয়ন কেন্দ্র সান্তানপাড়া নরসিংদী প্রকল্পের প্রতিষ্ঠাতা ডোনার ড. ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান।

আরও বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর জিএম ড. মো: আব্দুল মান্নান (জীবিকা উন্নয়ন), এজিএম এনামুল (জীবিকা উন্নয়ন), হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল অব. জাকারিয়া হোসেন, হেড অব অপারেশন কাজী আহমদ ফারুক, এরিয়া ম্যানেজার মো: রিয়াজুল ইসলাম ও জীবিকা সান্তানপাড়ার প্রকল্প সমন্বয়কারী মো: ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ২৭০ পরিবারের মাঝে সাড়ে ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT