1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

পলাশে ৪২টি পূজা মন্ডবে জিআর চালের ডিও বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর পলাশে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে পূজা মন্ডবের নেতৃবৃন্দের হাতে চালের ডিও বিতরণ করা হয়।

পলাশের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আলম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আবুল কাশেম, উপজেলা সেক্রেটারি মাওলানা মাসুদুল করিম, জাপা নেতা জাকির হোসেন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি মো: আমিনুল হক, সেক্রেটারি মোহাম্মদ ইকরাম, পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার দত্ত শুভ প্রমুখ।

সভায় পলাশ উপজেলার ৪২টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে ৫০০ কেজি করে জিআর চালের ডিও হস্তান্তর করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT