1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে সংঘর্ষ নারীসহ নিহত ৫,আহত ২০

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সায়দাবাদ গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৬৫), শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল বেপারীর ছেলে বাদল মিয়া (৪৫), বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫), আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।নিহতরা সকলে বালুচর সাহেব বাড়ির লোক বলে জানিয়েছেন স্বজনরা।

এ ঘটনায় দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত ৪জন নিহতের মরদেহ হাসপাতালে পরে থাকতে দেখা গেছে। আনিসকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরএমও রঞ্জন কুমার বর্মণ বলেন, ১৯ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছে। একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুইজন আনিস ও বাদলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিহতের স্বজনরা।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অনেক আহত হয়েছে। যতটুকু জানতে পেরেছি তিনজন নিহত হয়েছে। বাকিগুলি এখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT