1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

পলাশে জনমনে স্বস্তি ফেরাতে কঠোর নিরাপত্তায় সেনাবাহিনী

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে একটি টহল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা ঘোড়াশাল, পলাশে তাদের নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করেন। টহল কার্যক্রম চলাকালীন সময় দায়িত্বরত কর্মকর্তা ক্যাপটেন রকিব জনসাধারণের অবগতির জন্য মাইকিং করেন। এসময় তিনি বলেন, “এদেশ আমাদের, এদেশের সম্পদ আমাদের। আমরা যেন কেউ নিজেদের সম্পদ নিজেরা বিনষ্ট না করি। এসকল সম্পদ পুনরায় আমাদের কেই পুনর্নির্মাণ করতে হবে। সরকারি-বেসরকারি যেকোনো ধরনের সম্পদের ক্ষতি করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।

তিনি আরও বলেন,বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিট নরসিংদী জেলার ছয়টি উপজেলায় তাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করার ফলে জনমনে স্বস্তি ফিরে আসে। নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, হিন্দু অধ্যুষিত এলাকা ও মন্দিরের নিরাপত্তা, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং অনুরোধকিত যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য এই জেলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা জাগ্রত ও প্রস্তুত বলেও জানান এই কর্মকর্তা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT