1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

পলাশে জেল পলাতক আসামি ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুলাই, ২০২৪

নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের খালিশারটেক এলাকার একাধিক মামলার আসামি ও জেল পলাতক আসামি এলাকার শীর্ষ সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী শাওন, সাইদুর ওরফে ম্যানেজার সহ আরো অনেক সন্ত্রাসী এদের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ ও নিরাপত্তা হীনতায় ভুগছেন। শীর্ষ সন্ত্রাসী শাওন,সাইদুর সহ আরো অনেকে।এলাকার ব্যবসায়ী সমাজ কর্মী,সমাজে অন্যায়ের প্রতিবাদ করায় গত বুধবার (২৪ জুলাই) সকাল পৌঁনে নয়টায় খালিশারটেকের রাস্তায় একা পেয়ে নাদিম মোস্তফা কে পূর্ব পরিকল্পিত হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে রক্তাক্ত আহত অবস্থায় নাদিম মোস্তফা কে স্হানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করান। এদিকে ওই সময় এলাকাবাসী সাইদুর ওরফে ম্যানেজার কে আটক করে।পরে শীর্ষ সন্ত্রাসী তৌফিক তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে জনতার হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। আরও জানা যায় শীর্ষ সন্ত্রাসীদের মদতদাতা আক্তারুজ্জামান ওরফে রাজা। এ ঘটনায় নাদিম মোস্তফার পরিবারের পক্ষ থেকে ১.সাইদুর ওরফে ম্যানেজার(২২) পিতা: আমানউল্লাহ ২.শাওন (৩০) পিতা:নাহিদ ৩.তৌফিক (৩০)পিতামৃত: আওলাদ  ৪.আক্তারুজ্জামান ওরফে রাজা (৩৯)পিতামৃত:জয়নাল  ৫.মো:শরিফ ওরফে হাতকাটা শরিফ(৩৫) পিতা:দুলাল  আরো অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করেন।মামলা নং(১৯)। সবাই ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা। এদিকে সাইদুর গংদের বাড়িতে খোঁজ নিতে গেলে কাউকে পাওয়া যায়নি। তাত্ক্ষণিকভাবে ফোন নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। এ ঘটনার জন্য নাদিম মোস্তফা ও এলাকাবাসী আইনের কাছে সুষ্ঠ বিচার ও সন্ত্রাস নির্মূল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ জনপ্রতিনিধিদের কাছে বিচারের দাবি জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT