1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

স্বপ্নদ্রষ্টা,স্মাইল এক্সিলেন্স বাংলাদেশের বৃক্ষরোপণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

নরসিংদীর পলাশে সামাজিক সংগঠন স্বপ্নদ্রষ্টা, স্মাইল ও এক্সিলেন্স বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়াশাল পৌরসভা মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ওই মাঠে গাছের চারা রোপণ করেন।পরে পৌরসভার সকল কাউন্সিলরদের হাতে গাছের চারা বিতরণ করেন তিনি।

এ সময় পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, যেভাবে সব জায়গাতেই বৃক্ষ নিধন হচ্ছে সেখানে স্বপ্নদ্রষ্টা, স্মাইল ঘোড়াশাল শাখার সভাপতি পারভেজ আহমেদসহ স্মাইল এর সদস্যরা এগিয়ে এসেছেন। তাদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি বরাবরের মতোই তাদের এমন ভালো কাজের জন্য সাধুবাদ জানাই। ঘোড়াশাল পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সংগঠনের সার্বিক সহযোগিতা কামনা করি।

স্মাইল ঘোড়াশাল শাখার সভাপতি ও স্বপ্নদ্রষ্টা সংগঠন নরসিংদী জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি পারভেজ আহমেদ জানান, স্বপ্নদ্রষ্টা সংগঠন থেকে সারাদেশে চলবে বৃক্ষরোপণ কর্মসূচি। তারই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্মাইল ঘোড়াশাল শাখার সহ-সভাপতি আরিফা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রিমন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT