1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নরসিংদীতে ৫টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মে, ২০২২

আজ শনিবার (২৮ মে) সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর এলাকায় অবস্থিত ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোয় বিশেষ অভিজান পরিচালনা করা হয়। প্রায় ৪ঘন্টাব্যাপী পরিচালিত এই অভিযানের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন রয়েছে কি না তা যাচাই করেন জেলা প্রশাসন, নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এসময় তিনি নিম্নোক্ত ০৫টি প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর মালিক অথবা ব্যবস্থাপনা পরিচালক এর উপস্থিতিতে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্থগিত করে বন্ধ করে দেন। প্রতিষ্ঠান গুলো হলোঃ নরসিংদী স্পেশালাইজড ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালকঃ মো. ওবায়দুল কবির,ঠিকানাঃ বাসাইল রেল গেইট, নরসিংদী, ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক/ মালিকঃ সোলায়মান খন্দকার ঠিকানাঃ বাসাইল, মৃধা ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক/ মালিকঃ নাজমুল মৃধা ঠিকানাঃ সি এন্ড বি রোড, নরসিংদী, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক/ মালিকঃ মো. ফখরুল ইসলাম ঠিকানাঃ সি এন্ড বি রোড, প্রফুল্ল ডেন্টাল সেন্টার ব্যবস্থাপনা পরিচালক/ মালিকঃ সুজিত চন্দ্র দাস ঠিকানাঃ সি এন্ড বি রোড, নরসিংদী।অভিযানকালে নরসিংদী সদর হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন সহযোগিতা করেন এবং জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন।অনিবন্ধিত অসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন, নরসিংদীর অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT