1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৪ মামলা, জরিমানা আদায়

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৩টি মামলায় ২ লাখ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোট চারটি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া থানার সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ইশ্বরপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৩টি মামলায় ইশ্বরপুর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. সলিম উল্লাহকে (৩০) এক লাখ, দক্ষিণবাগ গ্রামের মো. অঅরিফুল ইসলামের ছেলে মো. নাদিমকে (৩২) পঞ্চাশ হাজার, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত রকিব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩২) পঞ্চাশ হাজার টাকা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে বিজয় মিয়া (৩৫) ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোট ৪টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
অন্যদিকে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. আজিজুর রহমান থানার সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. আজিজুর রহমান মৎস সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৪ ধারা অনুযায়ী ১টি মামলায় ২ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ১টি মামলায় ৩ হাজার টাকা মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও মেহেদী জামান, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT