1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল

পলাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

আসন্ন পলাশ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জিনারদী ও গজারিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে জিনারদী ইউনিয়নের সানের বাড়ি ও সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে পলাশ উপজেলা তৃণমূল আওয়ামী লীগের মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরিফুল হকের সমর্থনে মতবিনিময় সভা হয়।

এতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শরিফুল হক,জিনারদী ইউপি চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী।
এর আগে দুপুরে গজারিয়া ইউনিয়নের পারুলিয়া সাধুর বাজার ও পারুলিয়া মোড়ে গণসংযোগ করেন শরিফুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান ভূঁইয়া,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,ঠিকাদার কামাল হোসেন,সাংবাদিক বোরহান মেহেদী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কারিউল্লাহ সরকার,(মহিলা)সেলিনা আক্তার,এড.সাইফুল ইসলাম গাজী,গজারিয়া ইউপি সদস্য মোঃ আরমান সহ স্হানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সর্ব পেশা-শ্রেণির লোকজন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT