1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

গৌরীপুর উপজেলার শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেণঃ শামীম ওসমান

মোঃ নুরুজ্জামান শেখ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

গৌরীপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম ওসমানের নিজ বাড়ীতে শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শামীম ওসমানের সহযোগিতায় রামগোপালপুর ইউনিয়ন ,অচিন্তপুর ইউনিয়ন, সোনাটি ইউনিয়ন,সিধলা ইউনিয়ন,গৌরীপুর পৌরসভা, মইলা কান্দা ইউনিয়নের মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈলাকান্দা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ বাদল মিয়া,সোনাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রিপন মিয়া,গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ শাহজাহান কবির, আবুল কালাম, রাজিব আহমেদ, দিদার হোসেন প্রমুখ ।

এসময় উপস্থিত অতিথিরা বলেন, আমাদের সকল কাজ হওয়া উচিত মানবতার জন্য, যিনি মানুষের জন্য করেন তার জন্য মহান সৃষ্টিকর্তা অবশ্যই কিছু করেন। সেজন্য আমাদের পরীক্ষাই হচ্ছে মানবতার পরীক্ষা। পবিত্র ঈদের সময়, পূজার সময় এবং শীতের সময় আমরা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী শামীম ওসমান কে মানুষের পাশে পাই তারই ধারাবাহিকতায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। আর এই শীতবস্ত্র এটা কোন দান নয় এটা শীতার্তদের মাঝে উপহার।
আগামীতে যেন আরো বেশি আপনাদের সেবা করতে পারে সে জন্য আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমরা তাকে বিজয়ী করবো।
মুঠোফোনে শামীম ওসমানের সাথে কথা হলে তিনি আমাদের জানান তার নিজ এলাকার মানুষের ভালোবাসা পেয়েই আজ তাদের পাশে দাড়াতে পেরেছে সে জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান।
নির্বাচন বিষয়ে কথা বললে তিনি জানান আমি আওয়ালীগকে ভালোবাসি এবং একজন মুজিব আদর্শের সৈনিক দল যদি আমাকে দেন তাহলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ নির্বাচন করতে চাই এবং নির্বাচিত হয়ে এলাকাবাসী যেন সেবা করতে পারি সে দোয়া চান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT