1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

পলাশের ডাংগায় আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ (পলাশ) আসনের নৌকার মাঝি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ এঁর নৌকা মার্কা বিজয়ের লক্ষে ডাংগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ডাংগা বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা হয়। এতে ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের উল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাহার খন্দকার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সফিকুল ইসলাম বাবুল,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম রানা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম,ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রতন মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলী আকবর, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বাদল মেম্বার,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসাইন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,সাধারণ সম্পাদক নুরে আলম লাক মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিম,সাধারণ সম্পাদক এস এন নাঈম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খাঁন,সাধারণ সম্পাদক এস এন শাহীন সহ স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT