1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান হাজারো মুসুল্লীদের সাথে জুমার নামাজ আদায়

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে হাজারো মুসুল্লীদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান। এ সময় কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আজাদ ফারুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশাররফ হোসেনসহ মসজিদের তিন তলায় হাজারো মুসুল্লীদের সাথে জুমার নামাজ আদায় পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি নির্বাচন বিষয়ে কোন কথা বলবো না। আমি এসেছি আপনাদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করতে এবং আপনাদের কাছে দোয়া চাইতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পূর্বেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযুদ্ধা কে বি এম মফিজুর রহমান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গনি ভূইয়া, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম মোড়ল, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার হোসেন ও পৌর যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাদল হোসেন ভূইয়া, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন পনির, দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক শিশির, উপজেলা শ্রমিক লীগের সদস্য মোঃ মুক্তাদির হোসেনসহ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT