1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

নিষিদ্ধ পলিথিনে সয়লাব নরসিংদীর বাজার গুলোতে

নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

সরকার কতৃক নিষিদ্ধ হলেও নরসিংদী জেলার প্রত্যোকটি বাজারের যত্রতত্র পাওয়া যাচ্ছে এই নিষিদ্ধ পলিথিন। বাজারের প্রত্যোকটি দোকানেই রয়েছে এর ব্যবহার। এই বিষয়ে কথা হয় মাধবদী বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে তারা বলেন আমাদের কাছেতো এই পলিথিনের বিকল্প কিছু থাকতে হবে যাতে করে আমরা আমাদের বিক্রয় কৃত পণ্য কাস্টমারদের দিতে পারি।

ব্যবসায়ীদের কথা শুনে ও সরেজমিনে ঘুরে দেখা যায় বাজারের মুদি দোকান, কাঁচা তরিতরকারির দোকান, মাছ মাংসের দোকান সহ সর্বত্র রয়েছে এই নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। এই নিষিদ্ধ পলিথিন আসে কোথা হতে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন ঢাকার কিছু বড় ব্যবসায়ী এনে দিয়ে যায় নরসিংদী এবং সেখান থেকে মাধবদী আসে তিনি আরো বলেন মাধবদীতেও আছে এই নিষিদ্ধ পলিথিনের গোডাউন কিন্তু এগুলো খোলাহয় খুব ভোরে এবং মাল ডেলিভারি দিয়ে আবার বন্ধ করে রাখা হয়। এই নিষিদ্ধ পলিথিন ব্যবহারের পরে যত্রতত্র ফেলে দেওয়ার কারণে ক্ষতি হচ্ছে পরিবেশের। পলিথিন অপচনশীল হওয়ায় মাটিতে মিশে নষ্ট করে দিচ্ছে মাটির গুণাগুণ। সাধারণ মানুষের একটাই চাওয়া বিক্রি বন্ধ হোক এই নিষিদ্ধ পলিথিনের এবং বাজারে ব্যবহার করাহোক পরিবেশ বান্ধব পচনশীল ব্যাগের। সাধারণ মানুষ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবৈধ নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক এবং নরসিংদী তথা দেশ থেকে চিরতরে আইন করে এই পলিথিনের ব্যবহার বন্ধ করা হোক।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT