1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

গাজীপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহের আফরোজ চুমকি

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মেহের আফরোজ চুমকি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন গাজীপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। পরে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুপুরে মেহের আফরোজ চুমকি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি গাজীপুর-৫ আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এ এইচ এম আবু বরক চৌধুরী, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ তথ্য অনুযায়ীী, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন নিয়ে গঠিত ১৯৮ গাজীপুর-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৫৬ জন। তাঁদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪ টি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT