1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন প্রমূখ। সভায় আগামী ১৪ ডিসেম্বর যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের কর্মসূচী গ্রহণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT