1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

কালীগঞ্জে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে রবি ২০২৩-২৪ মৌসুমে বোরো ধানের হাইব্রীড জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কালীগঞ্জ পৌরসভা এবং ৭টি ইউনিয়নে দুই হাজার চারশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।
উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আজিজুর রহমান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কালীগঞ্জ পৌরসভা এবং ৭টি ইউনিয়নে দুই হাজার চারশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলী ভৌমিক, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির নেওয়াজ সহ উপজেলার প্রায় সারে চারশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT