1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল

মাধবদীতে ইজি ফ্যাশন এর ৮১তম শো-রুম উদ্বোধন

মাধবদী সংবাদদাতা:নরসিংদী
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

আজ ১৩ নভেম্বর সোমবার বিকেলে স্কুল মার্কেটের বিপরীতে মাধবদীতে কাপড়ের জগতে স্বনামধন্য ব্যান্ড ইজি ফ্যাশন এর ৮১তম শো-রুম উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। উদ্বোধনী উপলক্ষ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুটি পন্য কিনলে একটি পন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের আঃ করিম চৌধুরী, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসাদ চৌধুরী, জি.এম আমজাদ চৌধুরী, পরিচালক ইসাদ চৌধুরী, পরিচালক তৌহিদ চৌধুরী, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের-উল-হাই, মাধবদী শহর আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, কাউন্সিলর হেলাল উদ্দিন, ফরিদা ইয়াসমিন, পিয়ারা বেগম , ঘোড়াশাল এর বিশিষ্ট সমাজ সেবক এস.এস.রানা, অবসরপ্রাপ্ত আর্মি মোঃ জাহাঙ্গির হোসেন, মার্কেট মালিক হাজী মোঃ নেয়ামত উল্লাহ মেম্বার, আলহাজ্ব গেয়াস উদ্দিন,মাসুদ রানা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন পুরাতন বাসষ্ট্যান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাফেজ ইছা দেওয়ান।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT