1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার পরিবার নিয়ে ভ্রমনে থেকেও মারামারী মামলার প্রধান আসামি হলেন যুবলীগ নেতা

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

টঙ্গীর পশ্চিম থানা যুবলীগ নেতা ও করোনা কালীল সময় নিজ এলাকার মানুষের সাহায্যকারী মোঃ ইসমাইল হোসেন গত ৩১শে অক্টোবর ২০২৩ তারিখে পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যান কক্সবাজার সেখানে তিনদিন অবস্থান করে টঙ্গী আসলে জানতে পারেন তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মারামারি মামলার প্রধান আসমী করে মামলা করেছেন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি হাতকাটা সুজন।

এলাকাবাসী জানান হাতকাটা সুজন এক সময় টঙ্গীর আউচপাড়া সুর তরঙ্গ রোডে পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতেন সে সময় এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসা
শুরু করে দেন, লোকজন জানাজানি হয়ে গেলে এলাকা থেকে পরিবার নিয়ে চলে যান।
পরে ছিনতাইকারী সুজন ও তার দলবল নিয়ে প্রতিনিয়ত সুরতরঙ্গ রোড সহ আশপাশে ছিনতাই শুরু করেন।
এ নিয়ে যুবলীগ নেতা ইসমাইল হোসেন মাঝেমধ্যে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করতেন।
এ নিয়ে যুবলীগ নেতা ইসমাইল হোসেনের সাথে দন্ধ শুরু ছিনতাইকারী হাতকাটা সুজনের।
এলাকাবাসী জানান হাতকাটা সুজন বিভিন্ন দোকান থেকে বাকি নিয়ে টাকা পরিশোধ করেননা এবং টাকা চাইতে গেলে মেরে ফেলার হুমকি দেয়, এবং সব সময় তার এবং তাদের দলের নিকট চাপাতি, ছুরি থাকে সে ভয়ে এলাকাবাসী কিছু বলেনা বলে জানান।

যুবলীগ নেতা ইসমাইল হোসেন বলেন আমি কিছু জানিনা বা দেখিনি সে সময় আমি ছিলাম কক্সবাজার কে বা কারা ছিনতাইকারী হাতকাটা সুজন কে মেরেছে । আমি মনে করি রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমাকে আসামি করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT