1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

টংগী সরকারি কলেজে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

গাজীপুরের ঐতিহ্যবাহী টংগী সরকারি কলেজে ৬তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় এ একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

টংগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, একাডেমিক ভবনের ভিত্তিস্থাপন কমিটির আহবায়ক মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক আবুল কালাম আজাদ, প্রকল্প পরিচালক প্রফেসর ড. খন্দকার মুজাহিদুল হক, নির্বাহী পরিচালক আসিফুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, মহানগর ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সরকার বাবু, কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক সেলিম খান সহ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জাহিদ আহসান রাসেল বলেন, ৬ তলা বিশিষ্ট এ একাডেমিক ভবন নির্মাণ, আসবাবপত্র, কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী বাবদ ১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ ভবন “সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণ করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,গাজীপুর।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT