1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

বিএনপি জামাতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পলাশে অবরোধ বিরোধী শান্তি মিছিল

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

সারাদেশে জামায়াতের ডাকা টানা ৭২ ঘন্টা অবরোধ,বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজীর নেতৃত্বে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পারুলিয়া মোড় থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শান্তি মিছিলটি শুরু হয়ে চরনগরদী বাজার, চরসিন্দুর- পাচঁদোনা সড়ক প্রদক্ষিণ করে চরসিন্দুর বাজার এসে শেষ হয়। পরে নেতাকর্মীর শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান করেন।এসময় উপস্থিত ছিলেন চরসিন্দুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম রাজন,গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিক ইসলাম ইফতি,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আরিফ সহ স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিকে পলাশ বাসস্ট্যান্ডে সকাল থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT